পলাশে নিয়ন্ত্রণ হারানো ট্রাক বসতঘরে, এক শিশু নিহত, আহত ৪
২৩ জুলাই ২০২০, ০৪:০৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে পড়া ট্রাকের চাপায় ঝিনুক নামে ৭ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন শিশুটির পিতামাতাসহ ৪ জন। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে পাঁচদোনা-টঙ্গী মহাসড়কের ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন সেতুর পাশে দক্ষিণ চরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, ভোর রাতে গাজীপুর থেকে নরসিংদী যাবার পথে রসুন ভর্তি ট্রাকটি ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এসময় ট্রাকটি সেতুর পাশে দক্ষিণ চরপাড়া গ্রামের একটি বসতঘরে ঢুকে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ঝিনুক (৭) নামে এক শিশু ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন শিশু ঝিনুকের বাবা শফিক মিয়া (৪২), মা রুমা বেগম (৩২), বড় বোন শাহাজাদী (১৬) ও নানা নূর হোসেন (৬৫)।
খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকটির চালক বা হেলপারকে আটক করা যায়নি। চালক-হেলপারের পরিচয় নিশ্চিত করে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা