পলাশে উদ্দীপ্ত তারুণ্য’র বর্ষপূর্তি উপলক্ষ্যে বৃক্ষরোপণ
২২ আগস্ট ২০২০, ০৮:২৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ এএম
নিজস্ব প্রতিবেদক:
“দেশে বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি” এই স্লোগান নিয়ে পলাশ উপজেলার সামাজিক সংগঠন "উদ্দীপ্ত তারুণ্য " এর প্রথম বছরপূর্তি উপলক্ষে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে জিনারদী ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রফেসর কামরুল ইসলাম গাজী। সংগঠনের সদস্যরা প্রধান অতিথিকে নিয়ে ইউনিয়নের পন্ডিত পাড়া থেকে শ্মশান পর্যন্ত রাস্তায় ২০০ টি বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন।
বৃক্ষরোপণকালে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম শান্ত, সাধারণ সম্পাদক মিশু, দিপু গাজী, ফারদিন হাসান দিপ্ত, মাহি, সাইফুল, তানজিমসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সদস্যরা জানান, উদ্দীপ্ত তারুণ্য’র বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছি। এর মধ্যে গত ১১ আগস্ট মঙ্গলবার বর্ষপূর্তির দিন দুপুরে অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে খাবার বিতরণ করা হয়েছে। ঘোড়াশাল পৌরসভাসহ উপজেলার ইউনিয়নগুলোতে আলাদা আলাদা দিনে বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে আজকে জিনারদী ইউনিয়নে বৃক্ষরোপণ করা হলো। পৌরসভাসহ আরো ৩ টি ইউনিয়নে বৃক্ষরোপণ কার্যক্রম শেষ হলে আমরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করবো।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা