ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনে চুরি
১২ সেপ্টেম্বর ২০২০, ০৭:১২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আবাসিক ভবনে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা জানালা ভেঙে রুমে প্রবেশ করে ঘরে থাকা নগদ অর্থ ও স্বার্ণালংকার চুরি করে নিয়ে যায়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবন মল্লিকা-১ এর তয় তলার ৩২ নাম্বার ফ্ল্যাটে এ চুরির ঘটনা ঘটে। এছাড়া একই সময় ওই ভবনের ৫ম তলায়ও চুরির ঘটনা ঘটে।
ভবনের বসবাসরত বিদ্যুৎ কেন্দ্রের ৭ নাম্বার ইউনিটের ক্যামিকেল সেকশনের কর্মচারী মাসুদ মিয়া জানান, এক দিনের ছুটি পেয়ে শুক্রবার সকালে রুমে তালাবদ্ধ করে গ্রামের বাড়ি যাই। পরে শনিবার দুপুরে ফিরে এসে দেখি রুমের দরজা ভিতর থেকে আটকানো এবং পাশের জানালাও ভাঙা। পরে রুমে ঢুকে দেখি চোরেরা আলমারি ভেঙে ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা কর্মকর্তাদের জানানো হয়েছে। এদিকে একই সময় ওই ভবনের ৫ম তলায়ও চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়। চোরেরা খালি রুম পেয়ে জানালা ভেঙে ঘরের নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) মোঃ মুনাব্বির হাছান জানান, চুরির বিষয়টি শুনেছি। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারদের থানায় অভিযোগ দায়েরে জন্য বলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা