পলাশে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি আটক
০৮ অক্টোবর ২০২০, ০৫:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে সাদেকুন রুপা (২১) নামে এক গৃহবধূর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর শাশুড়ি শাহেদা বেগম (৪০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পলাশ থানা পুলিশ। বুধবার (০৭ অক্টোবর) রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী আবু নাহিম (৩০) পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামের বাদল মিয়ার মেয়ে সাদেকুন রুপার সঙ্গে একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে আবু নাহিমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর বিষয়টি পরিবারের সদস্যদের মাঝে জানাজানি হলে গত দেড় বছর আগে পারিবারিক ভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়। পাশাপাশি গৃহবধূ রুপা দুই মাসের অন্তঃসত্ত্বা হন। তবে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে স্বামীর সঙ্গেই ঘুমিয়ে ছিলেন গৃহবধূ রুপা। সকালে প্রতিবেশীরা তার কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘুরে ঢুকে দেখেন গৃহবধূ রুপা মারা গেছে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করে গৃহবধূ রুপার লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন থাকায় তার মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী আবু নাহিম পলাতক রয়েছে। তাই জিজ্ঞাসাবাদের নাহিমের মা শাহেদা বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা