পলাশে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
১০ অক্টোবর ২০২০, ১২:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে (১৭) বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (০৯ অক্টোবর) রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী এলাকার ছয়ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: নাসির উদ্দিন।
এ ঘটনায় শুক্রবার গভীর রাতে এক ব্যক্তিকে আসামী করে পলাশ থানায় মামলা দায়ের করেন ওই কিশোরীর মা। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত তৌকিরকে আটক করেছে পুলিশ। আটককৃত তৌকির (২১) উপজেলার গজারিয়া ইউনিয়নের মাঝেরচর এলাকার রিপন সরকারের ছেলে।
ওই কিশোরীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার রাতে ঘটনার সময় ওই কিশোরী বাড়িতে একা ছিলেন। ওই সময় অভিযুক্ত তৌকির ওই বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন। তার চিৎকারে পাশের ঘর থেকে মামাতো ভাই এগিয়ে এসে তৌকিরকে আটক করে। পরে পলাশ থানা পুলিশকে খবর দিলে তাকে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই অভিযুক্ত তৌকিরকে আসামী করে মামলা দায়ের করেন কিশোরীর পরিবার।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: নাসির উদ্দিন জানান, এই ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা