রায়পুরায় স্বাস্থ্য বিধি উপেক্ষা করে জমকালো ফুটবল খেলা অনুষ্ঠিত
০২ এপ্রিল ২০২১, ০৯:০১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
হারুনুর রশিদ:
দেশে প্রতিদিনই তৈরি হচ্ছে মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের নতুন রেকর্ড। ক্রমবর্ধমান করোনার সংক্রমন কমাতে যখন সরকার নানা পদক্ষেপ গ্রহণ ও জোরদার করছে ঠিক সেই সময় সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকা সত্ত্বেও স্বাস্থ্য বিধি উপেক্ষা করে নরসিংদীর রায়পুরায় জমকালে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। মরজাল ইউনিয়নের দুকুন্দি গ্রামের চিপা গাঁটে আজ শুক্রবার (০২ এপ্রিল) স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে জমকালো এ খেলা অনুষ্ঠিত হয়।
বিকালে চিপা গাঁট মাঠে স্বাস্থ্য বিধি অমান্য করে মাক্স বিহীন অসচেতনভাবে বিপুল সংখ্যক দর্শক ও সমর্থকদের গণজমায়েত ঘটে জমকালো এ ফুটবল খেলায়। স্বাস্থ্যবিধি সম্পর্কে দর্শনার্থীদের সাথে কথা বলতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান। খেলা চলাকালিন দেখা গেছে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে চলতে। দেশের চলমান করোনা সংকট সমাধানে যখন সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক সেই সময় এমন খেলার আয়োজন করায় উদ্বিগ্ন সচেতন মহল।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম মুঠোফোনে জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী গতকাল থেকে খেলাধুলাসহ গণজমায়েতে সিমাবদ্ধতা আরোপ করা হয়েছে। কে বা কারা এ খেলার আয়োজন করেছে আমি তা জানিনা। বিষয়টি এখনি দেখছি।
উল্লেখ্য, আজকে অনুষ্ঠিত টুর্ণামেন্ট খেলার সেমিফাইনালে দুকুন্দি দলকে এক গোলে পরাজিত করে হোসেননগর দল।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার