রায়পুরায় ট্রেন প্রাইভেটকার সংঘর্ষে আহত পুলিশের মৃত্যু
১৪ জুন ২০২১, ০৫:৩১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
৮ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন নরসিংদীর রায়পুরায় ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে আহত উপপরিদর্শক এসআই) মনোয়ার হোসেন (৪৬)। সোমবার (১৪ জুন) ভোর সাড়ে তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ০৬ জুন দিবাগত রাত ২টার দিকে রায়পুরা উপজেলার সাপমারা রেলক্রসিংয়ে ট্রেন প্রাইভেটকার সংঘর্ষে মনোয়ারসহ আরও দুইজন আহত হন। নিহত মনোয়ার হোসেন জয়পুরহাটের পাঁচবিবি এলাকার সন্তান। মৃত্যকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পুলিশ জানায়, গত ৬ জুন দিবাগত রাতে একটি প্রাইভেটকার ও একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে টহল দিচ্ছিল রায়পুরা থানা পুলিশ। প্রাইভেটকারটি নিয়ে রাত ২টার দিকে উপজেলার সাপমারা রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং গাড়িতে থাকা তিন পুলিশ সদস্য আহত হয়। পরে পেছনে থাকা অটোরিকশা ও এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করা হয়। আহতদের ঢাকার পৃথক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এরমধ্যে মনোয়ারের অবস্থা আশংকাজনক হওয়ায় এভারকেয়ার হাসপাতালের আইসিওতে রাখা হয়। সোমবার (১৪ জুন) ভোরে সেখানে তার মৃত্যু হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর জানান, রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া, মনোয়ার হোসেন ও কনস্টেবল সালাহ উদ্দিন এই তিনজন সেদিনের দুর্ঘটনায় আহত হয়েছিলেন। দুর্ঘটনার পরই থানায় মামলা করা হয়। সোমবার রাত তিনটার একটু পর পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মনোয়ার হোসেনের মৃত্যু হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার