রায়পুরায় ২০ বাড়িতে ভাংচুর, আগুন ও তরুণী হত্যার অভিযোগ
২৮ জুন ২০২১, ০৮:৫৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৭ পিএম
রায়পুরা প্রতিনিধি:
রায়পুরায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ২০টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এসময় হত্যার শিকার হয়েছে আফসানা আক্তার (১৬) নামে এক তরুণী। রোববার (২৭ জুন) দিবাগত রাত ২টার দিকে পাড়াতলি ইউনিয়নের কাচারিকান্দী গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহত আফসানা আক্তার কাচারিকান্দী গ্রামে নান্নু মিয়ার মেয়ে।
এর আগে গত ১৭ ও ১৮ মে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত ও গুলিবিদ্ধসহ ৫০ জন আহত হয়। এরপর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ ও একটি পক্ষের বেশিরভাগ লোকজন এলাকা ছাড়া। বর্তমান ইউপি সদস্য শাহ-আলম মিয়া ও সাবেক ইউপি সদস্য মৃত ফজলুল হকের ছেলে শাহ আলমের সমর্থকদের মধ্যে এই বিরোধ চলে আসছিল।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দুই পক্ষের বিরোধের জের ধরে রোববার রাতে বর্তমান ইউপি সদস্য শাহ-আলম মেম্বারের সমর্থকদের বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও আগুন দেয়া হয়। এসময় শাহআলম মেম্বারের সমর্থক প্রায় ২০টি বসতঘরে ভাংচুর চালানোসহ আগুন দেয়া হয়। এছাড়া অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল ওয়াহাব ও শাহআলম মেম্বার এবং রউফ মিয়ার বাড়িতেও আগুন দেয়া হয়।
আগুনের ঘটনার পর রাতেই আফসানা আক্তার (১৬) নামে এক তরুণীর মৃত্যুর ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ প্রতিপক্ষের লোকজন ওই তরুণীকে তুলে নিয়ে যাওয়ার পর বাড়ির অদূরের একটি জমিতে লাশ পাওয়া যায়।
নিহত আফসানার মা আবেদা খাতুনের অভিযোগ, রবিবার রাত দুইটার দিকে ৪/৫জন লোক তার মেয়ে আফসানাকে মুখ চেপে ধরে ঘর থেকে তুলে নিয়ে যায়। এর কয়েক ঘন্টা পরে বাড়ির কিছুটা অদূরের একটি জমিতে তার লাশ পাওয়া যায়।
সাবেক ইউপি সদস্য মৃত ফজলুল হকের ছেলে শাহ আলমের সমর্থক মফিজ উদ্দিন বলেন, কিছুদিন আগে প্রতিপক্ষের লোকজন আমার ভাইসহ দুইজনকে হত্যা করেছে। এখন আমাদের ফাঁসানোর জন্য নিজেরাই ওই মেয়েকে হত্যা করেছে। রাতের আগুন ও হামলার ঘটনার সাথে আমরা কোনভাবেই জড়িত নই।
বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক লুৎফর রহমান বলেন, ঘটনাস্থল থেকে আফসানা নামে এক মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি