রায়পুরা বাজারে অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি
০৩ অক্টোবর ২০২১, ০৬:২১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা বাজারে অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ও গোডাউন পুড়ে গেছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। রবিবার দুপুর পৌনে একটার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাজারের ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাজারের তুলার দোকান থেকে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ৬টি দোকান এবং ৭/৮টি গোডাউন পুড়ে যায়। খবর পেয়ে নরসিংদী সদর ও রায়পুরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ব্যবসায়ী আবুল পাল জানান, আগুনে তাঁর একটি বড় দোকান ও গুদাম পুড়ে গেছে। এতে তাঁর ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া বাজারের পাঁচটি মুদি, তুলার দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের চার থেকে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো আজগর হোসেন, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সৎজিত কুমার ঘোষ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল রহমান।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার