রায়পুরায় নির্বাচনী সহিংসতায় নিহত-৩
১১ নভেম্বর ২০২১, ১২:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার প্রত্যন্ত চরাঞ্চল বাঁশগাড়ীতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এই নিহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাঁশগাড়ির বালুয়াকান্দি গ্রামের হেকিম মিয়ার ছেলে মো: সালাউদ্দিন মিয়া (৩০), বটতলীকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়া (২৬) এবং সোবহানপুর গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৬)।
নিহত সালাউদ্দিন ও জাহাঙ্গীর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাতুল হোসেন ওরফে জাকির হোসেনের সমর্থক এবং দুলাল মিয়া নৌকার প্রার্থী আশরাফুল হকের সমর্থক।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ৮টা থেকে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এই ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রতীকে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান মো. আশরাফুল হক। অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচনের মাঠে আছেন রাতুল হোসেন জাকির। ভোটগ্রহণ শুরুর আগেই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আশরাফুল পক্ষের সমর্থকদের গুলিতে রাতুল হোসেন পক্ষের দুইজন এবং আশরাফুল হকের আরেকজনের মৃত্যু হয়েছে।
রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ জানান, বাঁশগাড়িতে এখন পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে একজনের লাশ এলাকায় রয়েছে বলে নিশ্চিত হয়েছি। এদিকে নরসিংদী সদর থানার ওসি তদন্ত হারুন অর-রশিদ জানান, বাঁশগাড়ীর ঘটনায় নরসিংদী সদর ও জেলা হাসপাতালে দুইজনের লাশ আনা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার