রায়পুরায় নিখোঁজের তিনদিন পর মরদেহ উদ্ধার
২৫ নভেম্বর ২০২১, ০৮:৪৩ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিনদিন পর নদীর পাড়ে কচুরিপানার স্তুপের নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের পাশে মেঘনা নদীর পাড় থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই যুবকের নাম জাকির মিয়া (২৩) । তিনি শ্রীনগর গ্রামের হক্কা মিয়ার সন্তান। তিনি গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, জাকির মিয়াসহ আরও তিনজন একসঙ্গে নৌকাতে বালি পরিবহনের কাজ করতো। কাজ করার সুবাদে তারা বিভিন্ন সময় নৌকাতেই রাত কাটাতো। গত রবিবার দিবাগত রাত থেকে নিখোঁজ হয় জাকির মিয়া। বৃহস্পতিবার সকালে নদীর পাড়ে কচুরিপানার স্তুপের পাশে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে জাকিরের সাথে বালি পরিবহনের নৌকায় কাজ করা তিন যুবক পলাতক রয়েছে।
রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার