রায়পুরায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেলো সিএনজি চালকের
২৮ নভেম্বর ২০২১, ০৯:৩৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় ভোট গণনার সময় সহিংসতায় আরিফ মিয়া (২৪) নামে এক সিএনজি অটোরিকশা চালক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের চান্দেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশসহ ১২ জন আহত হয়েছেন।
নিহত আরিফ মিয়া শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের জানখারটেক গ্রামের চাঁন মিয়ার ছেলে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের লাশ রাখা হয়েছে বলে স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ ফারুক।
স্থানীয়রা জানান, রায়পুরার চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করেন খোরশেদ আলম মিঠু। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করেন মেছবাহ উদ্দিন খন্দকার মিতুল। বিকেল পাঁচটার দিকে ভোট গণনার সময় দুই মেম্বার প্রার্থীর সমর্থকসহ দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে তারা ব্যালটসহ ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়ে পুলিশ। এসময় রক্তাক্ত অবস্থায় ওই সিএনজি চালককে কেন্দ্রের পাশ থেকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এসময় দুই পুলিশ সদস্যসহ আরও ১২ জন আহত হয়েছেন। আহতদের নরসিংদী সদর হাসপাতাল ও রায়পুরা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত আরিফ মিয়াকে ভোটের দিন ওই এলাকায় সিএনজি চালাতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমানের মুঠোফোনে কল করার পরও তিনি ধরেননি।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার