রায়পুরার করিমগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে ৪ জন নিহত, আহত ১
২৫ মার্চ ২০২২, ০৯:৪৩ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় পিকআপের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১ জন। শুক্রবার সকাল সাড়ে ৭টায় নরসিংদী-রায়পুরা সড়কের রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রায়পুরা উপজেলার আবদুল্লাহপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে অটোরিকশার চালক আইনউদ্দীন (৩৫), ছিদ্দিক মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (১৮) ও বাহেরচর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২) ও দক্ষিন মির্জানগর এলাকার জালাল উদ্দিনের ছেলে মনির হোসেন (২৫)। আহত অবস্থায় রিমা (২০) নামে এক নারীকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রায়পুরা থেকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি নরসিংদী শহরের দিকে যাচ্ছিল। পথে আমীরগঞ্জের করিমগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক নরসিংদী থেকে রায়পুরাগামী সবজিবাহী একটি পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত হয়। এসময় আহত এক নারী যাত্রীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে আমীরগঞ্জ ফাঁড়ি পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি জব্দ ও লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর