রায়পুরায় ধূমপান ও মাদক বিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ
২৮ মে ২০২২, ০৬:৩৪ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় "ধূমপান ও মাদক হতে বিরত থাকুন" এই স্লোগান কে সামনে রেখে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নীলকুঠি এলাকায় এই কার্যক্রম করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ সেবা সংঘের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে জনসচেতনতামূলক ধূমপান ও মাদক বিরোধী সচেতনতায় এসব লিফলেট বিতরণ করা হয়েছে।
জানা যায়, ২০২০ সালে ২৮ মে মহামারীর সময় আত্মপ্রকাশ করে স্বেচ্ছাসেবী সদস্যদের নিয়ে সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ‘সমাজ সেবা সংঘ’। সংগঠনটির তৃতীয় বর্ষ পদার্পণ উপলক্ষে মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়। পরে নীলকুঠি বাজার বাসস্ট্যান্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। ১৮ বছরের নিচের শিক্ষার্থী ও কিশোরদের মাঝে যাতে সিগারেট বিক্রি করা না হয় সেজন্য ব্যবসায়ীদের সচেতনতামূলক লিফলেটের মাধ্যমে অনুরোধ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো ফারুক মিয়া, নাসির উদ্দিন, আসাদ মিয়া, হারুনুর রশিদ, সোলায়মান কাদির, সাজ্জাদ হোসেন, আহ্বায়ক এ কে এম মিলন প্রমূখ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি