রায়পুরার হাসনাবাদ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকাপের ৪ যাত্রী নিহত
০৪ জুন ২০২২, ০৩:০৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পিকাপ ভ্যানের চার যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেলপথের আমিরগঞ্জ রেলস্টেশনের অদূরে হাসনাবাদ রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার কালিহর মাইজপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে সুজাত মিয়া (২৫), একই এলাকার ইব্রাহীম খানের ছেলে আনিস খান (২৪) আব্দুর রশিদের ছেলে শাহীন মিয়া (২৩) ও ময়মনসিংহের তারাকান্দা এলাকার কালা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, হাসনাবাদ বাজার রোড থেকে আসা একটি পিকাপ ভ্যান অরক্ষিত হাসনাবাদ রেলক্রসিং পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি পিকাপটিকে ধাক্কা দেয়। এতে পিকাপ ভ্যানটি দুমড়ে মুচড়ে গিয়ে ভেতরে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। পরে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে একজন ও ঢাকায় নেয়ার পথে মারা যায় আরও একজন। এতে আহত হয় আরও দুই জন। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির উপ পরিদর্শক ইমায়েদুল জাহেদী বলেন, চালকসহ ৬ জন একটি বেসরকারি কোম্পানীতে শ্রমিকের কাজ করেন। তারা মোবাইল ফোন কোম্পানীর টাওয়ার স্থাপনের মাটি পরীক্ষার কাজে ওই এলাকায় এসেছিলেন। কাজ শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সাথে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিহতদের লাশ বিনাময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর