রায়পুরায় প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা মামলার দুই আসামী অস্ত্রসহ গ্রেপ্তার
১০ আগস্ট ২০২২, ০৫:৫২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় মো: নাঈম নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা মামলার দুই আসামীকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন।
গ্রেপ্তারকৃতরা হলো-রায়পুরা থানার রায়পুরা পূর্বপাড়া এলাকার আফসার উদ্দিন আফসু মেকারের ছেলে মো: সবুজ মিয়া (৩৬) ও একই এলাকার মৃত সুলতান মোল্লার ছেলে মোঃমানিক মোল্লা (৪২)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মোটরসাইকেল পার্কিং করা নিয়ে ঝগড়ার জেরে গত ৫ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রায়পুরা পূর্বপাড়া এলাকার একটি দোকানের সামনে রায়পুরা বাজারের ব্যবসায়ী নাঈম মিয়াকে হত্যার উদ্দেশ্য প্রকাশ্যে দুই রাউন্ড গুলি করে সন্ত্রাসী সবুজ মিয়া। গুলি করার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধারণ হয়।
এ ঘটনায় ব্যবসায়ী নাঈম মিয়া বাদী হয়ে মো: সবুজ মিয়ার বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা করেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে আসামী সবুজকে গ্রেপ্তারে মঙ্গলবার রাতে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় রায়পুরা থানার নীলকুঠি এলাকা থেকে সবুজ মিয়াকে তার ব্যবহৃত অবৈধ একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত সবুজের দেওয়া তথ্যমতে অবৈধ অস্ত্র গুলি সরবরাহকারী মানিক মোল্লাকে ওই রাতেই তার নিজ বাসার সামনের রাস্তার উপর হতে গ্রেপ্তার করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি