রায়পুরায় ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
১৩ আগস্ট ২০২২, ০৭:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় ফেন্সিডিল, গাঁজাসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব ১১। শুক্রবার দুপুরে রায়পুরা থানার আমীরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক ও এসব মাদক জব্দ করা হয়।
আটককৃতরা হলো- রায়পুরা থানার আমীরগঞ্জ (ভূঁইয়াবাড়ী) এলাকার মোবারক ভূঁইয়ার ছেলে মোঃ মাহাবুব ভূঁইয়া (২৮) ও আমীরগঞ্জ (মিয়াবাড়ী) এলাকার মৃত ছফিউদ্দিন এর ছেলে মোঃ ইয়াসিন (৩৫)।
র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে রায়পুরা থানার আমীরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। এসময় আমীরগঞ্জ গ্রামের বদরপুর ব্রীজ সংলগ্ন যাকাত হোসেন ভূঁইয়ার পরিত্যক্ত ইটভাটার ভিতর ও ইয়াছিন এর বসত ঘরের সামনের উঠানে রক্ষিত অটো মিশুক থেকে ২৫০ বোতল ফেন্সিডিল, ৩২ কেজি গাঁজা ও মিশুক জব্দ করাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এই ঘটনায় রায়পুরা থানায় মামলা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন বলেন, আটককৃতরা পেশাদার আন্তঃজেলা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা নিয়মিত চট্টগ্রাম ও কুমিল্লা থেকে এসব মাদকদ্রব্য নিয়ে আসে এবং নরসিংদী ও ব্রাহ্মণবাড়ীয়ার বিভিন্ন এলাকায় সরববরাহ করে। আটক মোঃ মাহাবুব ভূইয়ার নামে ব্রাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জ থানা ও নরসিংদী সদর থানায় ০২টি মাদক মামলা, নরসিংদী সদরে ০১টি সিঁধেল চুরির মামলা, নরসিংদী সদর থানায় ০১টি হত্যাচেষ্টা, গুরুতর আহত মামলাসহ ০৪টি মামলা বিজ্ঞ আদালতে চলমান।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর