রায়পুরা থেকে অস্ত্র ও গোলাবারুদসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব
৩০ অক্টোবর ২০২২, ০৫:৩৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা থেকে অস্ত্র ও গোলাবারুদসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব ১১। শনিবার দিবাগত রাতে রায়পুরা থানার তুলাতুলী চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার বিকালে এই তথ্য জানিয়েছেন র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো: শামীম হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলো- রায়পুরা থানার তুলাতুলী গ্রামের মোঃ ইউনুছ মিয়ার ছেলে মোঃ দুলাল ওরফে নুরুল হক (৪২), একই গ্রামের গিয়াস উদ্দিন এর ছেলে জুয়েল হোসেন (৩২) এবং মৃত বাচ্চু মিয়া এর ছেলে আমিনুল ইসলাম সুজন (৩২)।
অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো: শামীম হোসেন জানান, গ্রেপ্তারকৃত তিনজন তাদের সহযোগী সন্ত্রাসীদের নিয়ে রায়পুরা থানা এলাকাসহ আশপাশ এলাকায় অস্ত্র ও গোলাবারুদের মাধ্যমে ত্রাসের সৃষ্টি করে অপরাধ করে আসছিল। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চালিয়ে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর একটি দল রায়পুরা থানার মুছাপুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড এর তুলাতুলী চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এসময় তাদের দখল থেকে ১৩৮ টি ককটেল, ০৬টি দেশীয় তৈরী ওয়ান শ্যুটারগান, শট গানের কার্তুজ ১১ টি, ০৪টি মোবাইল, ০৬ টি সীমকার্ড ও নগদ ৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

তারা রায়পুরা থানা ও রায়পুরার দুর্গম চরাঞ্চলে দেশীয় প্রযুক্তিতে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য তৈরি করে থাকে। এসব অস্ত্র নিজেরা ব্যবহারসহ অর্থের বিনিময়ে অন্যের নিকট সরবরাহ করে থাকে বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় রায়পুরা থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর