রায়পুরার চরাঞ্চলে টেঁটাযুদ্ধ নির্মূলে মানববন্ধন
২৭ নভেম্বর ২০২২, ০১:৫৫ এএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় 'শান্তির আহ্বানে প্রতিজ্ঞাবদ্ধ, টেঁটা বল্লম বন্ধ হোক, বিবেকবোধ জাগ্রত হোক' এই স্লোগানকে সামনে রেখে ঐক্যবদ্ধ চরাঞ্চল ছাত্র ও যুব কল্যাণ সংঘ নামে সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে যুগ যুগ ধরে চলমান টেঁটাযুদ্ধ নির্মূল ও শান্তিপূর্ণ চরাঞ্চল গড়ে তুলতে ঘৃণা প্রকাশ করে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।শনিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার চরাঞ্চলের মধ্যনগর এলাকায় কালিকাপুর মধ্যনগর সড়কে এ মানববন্ধন হয়।এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনের মাধ্যমে সংগঠনটির কর্তৃপক্ষ ও স্থানীয়রা টেটা যুদ্ধ নির্মূলের জন্য জন প্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন মোশাররফ হোসাইন,আল আমিন, জাকির হোসাইন, বাবুল শরিফ, শহিদুল্লাহ, মাসুম নাজমুল শিকদার,আলমগীর হোসেন, আল আমিন চৌধুরী, উমর ফারুক, নূর আলম শরিফুল শামীমসহ সংগঠনের সদস্যরা।
তারা জানান, উপজেলার চরাঞ্চলে দীর্ঘদিন যাবত চলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলাধীন পাড়াতলী, শ্রীনগর, বাঁশগাড়ি, মির্জাচর, চরমধূয়া, চাঁনপুর ইউনিয়নে অর্ধশত বছর ধরা ধরে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে প্রতিনিয়ত থেমে থেমে টেঁটা সংঘর্ষের কারণে অসংখ্য মানুষের প্রাণহানি হয়, বাড়িঘরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। এসকল ন্যাক্কারজনক ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সে জন্যে শান্তিপূর্ণ চরাঞ্চল সৃষ্টির জন্য মানববন্ধন করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি