রায়পুরায় আগুনে পুড়ল মাদ্রাসার তিন ঘর
০৩ ডিসেম্বর ২০২২, ০৩:১২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের বেগমাবাদ এলাকায় একটি মাদ্রাসার তিনটি টিনের ঘর আগুনে পুড়ে গেছে। শুক্রবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় মাদরাসাতুত তাওহীদ বেগমাদবাদ মাদ্রাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে এক ঘন্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ঘরসহ আসবাপত্র ভষ্মীভূত হয়ে যায়। এতে ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি মাদ্রাসার প্রিন্সিপাল মো. হাবিবুর রহমানের।
মো. হাবিবুর রহমান জানান, শীতের কারণে টিনের ঘর থেকে শিক্ষার্থীদের সরিয়ে পাশের বিল্ডিংয়ে থাকার ব্যবস্থা করা হয়েছিল। এর পর থেকে ঘরগুলো ফাঁকাই ছিল। সেখানে চাল, ডাল, জ্বালানি কাঠসহ আসবাপত্র রাখা ছিল। রাত সাড়ে ১১টায় আগুন লাগে। এতে ঘরসহ সবই পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত বিষয়ে জানাতে পারেননি তিনি।
রায়পুরা ফায়ার সার্ভিসের ইনচার্জ ফারুক আহমেদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর