রায়পুরায় কলা বাগানে জোড়া খুনের ঘটনায় দুইজন গ্রেপ্তার
০৭ ডিসেম্বর ২০২২, ০১:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার শেরপুরে একটি কলাবাগানে জোড়া খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনলাইন জুয়া খেলার টাকা লেনদেনের বিরোধ ও নারী ঘটিত জেরে এই জোড়া খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশকে জানিয়েছে আটককৃতরা।
বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন।
এর আগে মঙ্গলবার রায়পুরা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো রায়পুরা থানার শেরপুর পশ্চিম পাড়ার মিল্লাত হোসেন বাইজিদ ওরফে কামরুল (১৮) ও শেরপুর কান্দাপাড়ার কাউসার (২৫)।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জানান, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা কলা বাগান থেকে উদ্ধার হওয়া মুখমন্ডল বিকৃত করা দুই মরদেহের পরিচয় শনাক্ত করেন। পরে রাতেই নিহত আলী হোসেনের স্ত্রী রেনু বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামী করে রায়পুরা থানায় মামলা করেন।
দুই মরদেহ উদ্ধারের পর থেকেই ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় রায়পুরার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কামরুল ও কাউসারকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা সহ মোট ৬ জন এই হত্যায় অংশগ্রহণ করে বলে জানায়। অনলাইন জুয়া খেলার টাকা-পয়সা লেনদেনের বিরোধ ও নারী ঘটিত প্রনয় সংক্রান্ত বিষয়ের জেরে দুইজনকে পরপর কুপিয়ে হত্যা করা হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন বলেন, গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি ও দেখানো মতে হত্যায় ব্যবহৃত একটি ছোড়া জব্দ করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে পাওয়া প্রায় অর্ধেক ধূমপান করা লাকিস্ট্রাইক সিগারেটের সাথে আসামী কাউসারকে গ্রেপ্তারের সময় তার নিকট থেকে পাওয়া লাকিস্ট্রাইক সিগারেটেরও মিল পাওয়া গেছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গত সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর এলাকার একটি কলাবাগান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর