রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সাদেক আর নেই
১৩ ডিসেম্বর ২০২২, ১২:৪৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাদেক (৭০) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বজন সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সাদেক তিন মাস ধরে অসুস্থ ছিলেন। দুই মাস আগে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্তসহ রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের টানা ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। পরে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়ে জয়ী হন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয় আওয়ামী লীগ।
তিনি নিজ গ্রামে গকুলনগর আবেদা ফজলু স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা এবং বেলাব উপজেলার নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক সংগঠনে সম্পৃক্ত ছিলেন।
বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাদেক স্ত্রীসহ দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর