রায়পুরার বাঁশগাড়িতে আধিপত্য নিয়ে হামলায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত
১৮ ডিসেম্বর ২০২২, ০৮:০২ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য নিয়ে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে হায়দার আলী ওরফে সবুজ (২৮) নামে একজন নিহত হয়েছেন। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে বাঁশগাড়ি বাজারে এই হামলার ঘটনা ঘটেছে।
বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক মীর মাহাবুব এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হায়দার আলী ওরফে সবুজ (২৮) বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি এলাকার কালাকাজী বাড়ির হানিফ মিয়ার ছেলে ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হাসান রাতুলের সমর্থক। সবুজ বাঁশগাড়ি বাজারে ইজিবাইকের সিরিয়ালম্যান হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হক গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ৩ ডিসেম্বর পার্শ্ববর্তী মির্জারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যুবলীগ নেতা জাফর ইকবাল মানিককে গুলি করে হত্যার পর থেকে বাঁশগাড়ির সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থকরা এলাকা ছেড়ে যায়।
রোববার তারা বাঁশগাড়ি এলাকায় ফিরে অস্ত্রশস্ত্র নিয়ে বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের সমর্থকদের এলাকা ছাড়া করার জন্য হামলা শুরু করে। এসময় বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের কিছু সমর্থক এলাকা ছেড়ে পালিয়ে যায়।
পরে আশরাফুল হকের সমর্থকরা বাঁশগাড়ি বাজারে গিয়ে জাকির হাসান রাতুলের সমর্থক ইজিবাইক সিরিয়ালম্যান হায়দার আলী ওরফে সবুজকে গুলি করে। এসময় তাদের এলোপাতারি গুলিতে ৫ জন আহত হয়। গুরুতর আহতাবস্থায় গুলিবিদ্ধ সবুজকে উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা পৌণে ৭ টায় কর্তব্যরত চিকিৎসক শেলি রানী দাম তাকে মৃত ঘোষণা করেন। আহত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশসহ পুলিশ সদস্যরা এলাকায় অবস্থান নিয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি