রায়পুরায় বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা নেছার উদ্দিনের স্মরণ সভা
১১ মার্চ ২০২৩, ০৬:৫৫ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০১:০০ পিএম
হারুনুর রশিদ:
নরসিংদী জেলা বিএনপির অন্যতম সদস্য ও রায়পুরা উপজেলা বিএনপির আমৃত্যু সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে. নেছার উদ্দিন এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে স্থানীয় নূর কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুঁইয়ার সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আশরাফুল আজিজ ও ফজলুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, ঢাকা দক্ষিন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলী রেজাউর রহমান রিপন, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, যুবদলের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশসহ জেলা, উপজেলা, পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা মরহুমের রাজনৈতিক কর্মময় জীবনের বিভিন্ন দিক আলোকপাত করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি