চিরনিদ্রায় শায়িত হলেন রায়পুরার বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আশরাফুল আজিজ
০৭ এপ্রিল ২০২৩, ০৭:৪৩ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৬ এএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা কাজী আশরাফুল আজিজকে (৭৮) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার জুমুআ নামাজের পর রায়পুরা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধাকে রাস্ট্রিয় সম্মান ও গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, থানার পরিদর্শক তদন্ত গোবিন্দ সরকার, উপপরিদর্শক মো: মোরাদ হাসানসহ পুলিশ সদস্যরা।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল ও সদস্য জামাল আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ আলী ভূইয়া, মিজানুর রহমান চৌধুরী, রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা, সাবেক মেয়র আব্দুল কুদ্দুছ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফায়জুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী হযরত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আবদুর রহমান খোকনসহ অন্যান্যরা।
কাজী আশরাফুল আজিজ বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বিকালে ঢাকায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি রাজনৈতিক জীবনে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের জিএস হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এসময় কলেজের ভিপি’র দায়িত্বে ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ১৯৭৩ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ও উপজেলা বিএনপি’র দীর্ঘ সময় সভাপতির দায়িত্ব পালন করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি