রায়পুরায় এক কৃষককে জবাই করে হত্যা
১৭ এপ্রিল ২০২৩, ০৪:৪০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় রায়হান উদ্দিন (৪০) নামে এক কৃষককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার বাঁ চোখ উপড়ে ফেলা হয়। সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে বাড়ির পাশের একটি ঘাস ক্ষেতে রায়হানের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন নিহতের পরিবারের সদস্যরা। পরে পুলিশ গিয়ে দুপুরে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত রায়হান সিরাজনগর নয়াচর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।
নিহতের মেয়ে মারজিয়া জানান, গতকাল রোববার রাত সাড়ে ৯টায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি তার বাবা রায়হান। সকালে স্থানীয় সুলতান মিয়ার ঘাস ক্ষেতে রায়হানের গলাকাটা ও বাঁ চোখ উপড়ানো লাশ পাওয়া যায়। কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে এ ব্যাপারে তাৎক্ষনিকভাবে ধারণা দিতে পারেননি পরিবারের সদস্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ জানান, হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর