রায়পুরার বাঁশগাড়ীতে ১৪ মামলার আসামীসহ ২ জন গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
২০ মে ২০২৩, ০৬:৩৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় একাধিক মামলার আসামী ও তার এক সহযোগীকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে শুক্রবার চরাঞ্চলের বাঁশগাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান রায়পুরা থানার উপপরিদর্শক ইকবাল ইউসুফ।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বালুয়াকান্দি এলাকার বিরাজ মিয়ার ছেলে রুবেল ওরফে ছোট রুবেল (২৯) এবং কাচারিকান্দি এলাকার নুরুজ্জামানের ছেলে ইমরান আলী (১৯)।
পুলিশ জানায়, শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো: শফিকুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক ইকবাল ইউসুফসহ পুলিশের একটি দল বাঁশগাড়ী বালুয়াকান্দী এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করেন। এ সময় ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার আসামি রুবেল ওরফে ছোট রুবেল ও তার সহযোগী ইমরান আলীকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে রায়পুরা থানায় মামলা করেন। এর আগেও রুবেলের বিরুদ্ধে হত্যা, লুটপাট অগ্নিসংযোগ অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে।
রায়পুরা থানার উপপরিদর্শক ইকবাল বলেন, রুবেলের নামে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সে। শুক্রবার বাঁশগাড়ী বালুয়াকান্দু এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনাকালে রুবেল ও ইমরানকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দখল থেকে একটি লোহার তৈরি ১টি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়। তাদের জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর