রায়পুরার আমিরগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
২৩ মে ২০২৩, ০৯:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় মুরাদ মিয়া (২২) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশের রেলক্রসিং এর অদূরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ মিয়া রায়পুরা উপজেলার আমিরগঞ্জ গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় রেলক্রসিং এর অদূরে রেললাইন ধরে অসাবধানতাবশত হাটছিলেন ওই যুবক। এসময় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর