রায়পুরায় তীব্র গরমে বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী অসুস্থ
০৭ জুন ২০২৩, ০৭:৫৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পিএম
হারুনুর রশিদ:
তীব্র গরমে নরসিংদীর রায়পুরায় শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্তত ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এসময় তাদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আজ বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বাহেরচরে শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম, ৯ম ও দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালিন এ ঘটনা ঘটে।
আহতরা হলেন: ৮ম, ৯ম ও দশম শ্রেণীর শিক্ষার্থী।
সহকারী শিক্ষক খন্দকার শাহাদাত হোসেন বলেন, 'পরীক্ষা চলাকালীন সময় হঠাৎ শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে পানি ঢেলে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে স্বজনরা এসে হাসপাতাল থেকে তাদের বাড়ি নিয়ে যায়।'
শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম বলেন, 'প্রচণ্ড গরমে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। তাদের তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরন করি। প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় বর্তমানে তাদেরকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা পরীক্ষা চলাকালীন সময় হঠাৎ অসুস্থ হতে শুরু করে, সেটা দেখে শ্রেণি শিক্ষকরা আমাকে অবগত করলে তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।'
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমন সরকার জানান, 'প্রচন্ড তাপদাহে শিক্ষার্থীরা ক্লাসরুমে অবস্থান করার কারণে অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে অনেকে সকালে নাস্তাও করে আসেনি। তাই তারা গরমে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।'
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর