রায়পুরায় নিরাপদ অভিবাসনের লক্ষ্যে দিনব্যাপি কর্মশালা
২১ জুন ২০২৩, ০৪:৩২ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
হারুনুর রশিদ:
নরসিংদীর রায়পুরা উপজেলার জনপ্রতিনিধিদের সাথে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর নিরাপদ অভিবাসনের লক্ষ্যে অভিবাসীদের বিভিন্ন তথ্য, আইনি পরামর্শ এবং কারিগরি প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড নিয়ে দিনব্যাপী কর্মশালা হয়েছে। বুধবার উপজেলা হলরুমে এ কর্মশালা হয়।
উক্ত অনুষ্ঠানে রায়পুরা উপজেলা সুপার ভাইজার মো তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন। অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের মহিল ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা, ওকাপের মনিটরিং কর্মকর্তা মো তাহিবুজ্জামান প্রমূখ।
জানা যায়, ওকাপ সংগঠনটি জেলায় ৬টি উপজেলার আওতাভুক্ত ৩০টি ইউনিয়নের মধ্যে রায়পুরার ৫ ইউনিয়ন রায়পুরা, মির্জাপুর, শ্রীনগর, আমিরগঞ্জ, নিলক্ষা ইউনিয়নে (সেফ মাইগ্রেশান) প্রকল্পটি বাস্তবায়ন করে যাচ্ছে। প্রকল্প হতে প্রদত্ত সেবা নিরাপদ ও নিয়মিত অভিবাসন সম্পর্কে জনসচেতনতা তৈরির পাশাপাশি নিরাপদ অভিবাসনের লক্ষ্যে বিভিন্ন তথ্য,আইনি পরামর্শ এবং কারিগরি প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতা করে যাচ্ছে।
অভিবাসন সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় পর্যায়ে অংশীজনদের সাথে কার্যকর যোগাযোগ তৈরি ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা। সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের বিদ্যমান সেবাসমূহ পেতে সহযোগিতা। সম্ভাব্য বিদেশগামী, বিদেশে অবস্থানরত, বিদেশ ফেরত ও তাঁদের পরিবারের প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ ও আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান করা হচ্ছে।
তাছাড়াও সমস্যাগ্রস্ত, প্রতারিত ও নির্যাতনের শিকার হওয়া অভিবাসী কর্মীদের বিনামূলে আইনি পরামর্শ ও সেবা প্রদানের মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে সহায়তা করা। সঠিকভাবে অর্থনৈতিক পরিকল্পনা এবং ব্যবসায় উন্নয়নে অভিবাসী ও তাঁদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা করা। এছাড়াও এই প্রকল্পের অধীন অভিবাসীদের সব ধরনের পরামর্শ দিয়ে থাকে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি