রায়পুরায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ১০ লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ
০৩ আগস্ট ২০২৩, ১০:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করায় ১ টি ড্রেজার মেশিন জব্দ ও ১০ লাখ টাকা জরিমানা করেছেন রায়পুরা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকেল ৪টায় চাঁনপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। এ সময় স্থানীয় চেয়ারম্যান মোমেন সরকার ও ফাঁড়ির পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযানে রায়পুরা উপজেলার চাঁনপুর এলাকার জব্বার মিয়ার ছেলে সুলতান মিয়া (৫০) নামে এক ড্রেজারের মালিককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয়। একই সাথে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করে ওই এলাকা থেকে পান্থশালা ঘাটে নিয়ে এসে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। অভিযুক্তরা অভিযান টের পেয়ে অন্যত্র সরে যায় বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম জানান, "মেঘনা নদীতে ব্রাক্ষণবাড়িয়া জেলার একটি মৌজাতে বালু মহাল ইজারা রয়েছে। আমরা খবর পেয়েছি বেশকিছুদিন ধরে ওই মৌজা সীমানা ছাড়িয়ে নরসিংদীর রায়পুরার চাঁনপুর সীমানা থেকে তাঁরা অবৈধভাবে বালু উত্তোলন করছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান " রায়পুরা উপজেলায় এসময়ে কোন বৈধ বালু মহাল নেই। জেলা প্রশাসক ও ইউএনও এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে থাকার নির্দেশনা দিয়েছেন। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে"।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর