রায়পুরায় হত্যা ও অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার
০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদী রায়পুরায় পুলিশী কাজে বাঁধা দেয়া, হত্যা, অস্ত্র ও নাশকতাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়সাল আহমেদ সুমন (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গ্রেপ্তারকৃত সুমনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে গত শুক্রবার রাতে রায়পুরা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার কটিয়াদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রায়পুরা থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত সুমন উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বটতলীকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
রায়পুরা থানার উপপরিদর্শক আপন কুমার মজুমদার জানান,গত বছরের ২০ ডিসেম্বর রায়পুরা থানা পুলিশ বাদী হয়ে ফয়সাল আহমেদ সুমনসহ ২৯ জনের বিরুদ্ধে বিস্ফোরণ দ্রব্য আইনে মামলা করে। এ ছাড়াও তার বিরুদ্ধে হত্যা, আগ্নেয়াস্ত্র, নাশকতা, লুন্ঠন, চাঁদাবাজি, বাড়িঘরে আগুন লাগানো, সরকারি কাজে বাঁধা দেয়াসহ একাধিক মামলার আসামি। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুর রহমান বলেন, ফয়সাল আহমেদ সুমন হত্যা ও অস্ত্রসহ ১২ মামলার আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা