রায়পুরায় অচেতন করে কিশোরী ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
০৪ অক্টোবর ২০২৩, ০৯:০০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় কিশোরীকে (১৪) অচেতন করে ধর্ষণের মামলায় নূর মোহাম্মদ শুক্কুর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার গ্রেপ্তার হওয়া নূর মোহাম্মদ শুক্কুরকে (৩৫) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে কিশোরীর পরিবারের পক্ষ থেকে ধর্ষণের ঘটনায় রায়পুরা থানায় মামলা করা হয়। ওই রাতে উপজেলার দৌলতকান্দি রেলস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত শনিবার দিবাগত রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে শুক্কুরকে গ্রেপ্তার করা হয়। সে পেশায় ভাঙারি ব্যবসায়ী।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ওই কিশোরী ও তার বান্ধবীসহ (১২) কয়েকজন আমিরগঞ্জ ও নরসিংদী রেলস্টেশনে ফেরি করে ফুল বিক্রি করত। প্রতিদিনের মতো গত শনিবারও তারা ফুল বিক্রি করতে বাসা থেকে বের হয়। এ সময় নূর মোহাম্মদ ওই কিশোরী ও তার বান্ধবীকে জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে। পরে দুজনকে নির্জন স্থানে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে। জ্ঞান ফিরে ঘটনাস্থল থেকে পালিয়ে পরিবারের সদস্যদের ঘটনার বর্ণনা দেয় ওই কিশোরীর বান্ধবী। পরে স্থানীদের সহায়তায় ভোরে ওই কিশোরীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কিশোরীর বাবা বলেন, ‘এ ঘটনার পর ধর্ষকের স্ত্রী ও মা বিষয়টি নিয়ে বাড়িতে এসে আপস মীমাংসার জন্য প্রস্তাব দেন। ধর্ষকের বিচার চাই।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলার পর দ্রুত যুবককে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা