মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার আটক
০৬ অক্টোবর ২০২৩, ০৬:০৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীর তীর ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনতাঁরা নামে একটি ড্রেজার আটক করেছেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় উপজেলার চাঁনপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা হতে ড্রেজারটি আটক করেন স্থানীয়রা। ড্রেজারটি দিয়ে নদী তীরের কৃষিজমির উপর বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল।
স্থানীয়রা জানান, প্রশাসনের কোন প্রকার বালুমহাল ইজারা না থাকলেও প্রতিরাতেই অবৈধভাবে বালু উত্তোলনকারীরা তাদের ড্রেজার লাগিয়ে বর্ষার পানিতে তলিয়ে থাকা কৃষিজমি কেটে বালু উত্তোলন করে আসছে। গত রাতে ৮-১০টি ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন শুরু করে তারা। খবর পেয়ে এলাকাবাসী একটি ড্রেজার আটক করতে সক্ষম হয়। বাকি ড্রেজারগুলো আটক করা যায়নি।
ওই এলাকার বাসিন্দা সাইমুম আহমেদ জানান, প্রতিদিন ও প্রতিরাতেই এলোপাতাড়িভাবে চাঁনপুর সীমানা থেকে বালু উত্তোলন করা হয়। এসবকে কেন্দ্র করে এলাকায় অস্থির ও উত্তেজনাকর পরিস্থিতিও বিরাজ করে। আমরা এলাকাবাসী নদী ভাঙনের আতংকে বালু উত্তোলনে বাধা দিয়ে থাকি। আর ড্রেজার মালিকরা ক্ষমতা প্রদর্শন করে হামলা-মামলার ভয় দেখিয়ে বালু উত্তোলন করতে থাকে। এতে করে এই অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।
চাঁনপুর এলাকার ফখরুল ইসলাম বলেন, "রাত নেই, দিন নেই এভাবে যদি তাঁরা কৃষিজমি, ভিটেমাটি কেটে বালু উত্তোলন করতে থাকে আমরা কি করতে পারি? আমরা কি এই গ্রামে বসবাস করব না? স্বাভাবিক জীবনযাপন করার অধিকার আমাদের নেই?"
চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমেন সরকার জানান, দিশেহারা হয়ে পড়ার অবস্থা বালু দস্যুবাহিনীর অত্যচারে। আমি সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েছি। তাঁরা পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, এ বিষয়ে আমি খোঁজ নিয়ে উপজেলা প্রশাসনকে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দিয়েছিলাম। বর্তমানে ওই এলাকায় পুলিশ রয়েছে এবং আটককৃত ড্রেজারটি উপজেলা সদরে মেঘনার তীরে নিয়ে আসা হচ্ছে। ড্রেজারটি পার্শ্ববর্তী নবীনগর উপজেলার বাইশমৌজা এলাকার।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা