রায়পুরায় অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন: ১০ লাখ টাকা জরিমানা
৩১ আগস্ট ২০২৪, ০৯:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে রায়পুরার কাৎলারচর মৌজায় অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এসময় দুটি অবৈধ চুম্বক ড্রেজার জব্দ করাসহ বালু উত্তোলনের দায়ে চারজনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে একজনকে ৪ লাখ এবং অপর তিনজনকে দুই লাখ করে ৬ লাখসহ মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অনাদায়ে প্রত্যেককে ভোগ করতে হবে ৩ মাসের কারাদন্ড। শনিবার (৩১ আগস্ট) বিকালে উপজেলার মেঘনা নদীর আব্দুল্লাহচর থেকে তাদের আটক করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মেঘনা নদীতে বালু মহলের নির্ধারিত স্থান থেকে বাইরে গিয়ে অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার জব্দ করা হয়। পরে ড্রেজারগুলোতে তল্লাশি চালিয়ে ড্রেজার জব্দ করা সহ ড্রেজারে থাকা ৪ জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ জনকে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সেই সাথে বন্ধ ঘোষণা করা হয় কাৎলারচর মৌজার বালু মহালটি।
স্থানীয়রা জানান, ইজারা নেয়ার পর থেকেই প্রতিদিনই অবৈধ চুম্বক ড্রেজার দ্বারা বালু উত্তোলন চলছিল ইজারাদার মেসার্স আশরাফ হোসেন সরকার ট্রেডার্স। পরে দুটি ড্রেজার সহ চারজনকে আটক করে প্রশাসন। এছাড়া কাটিং ড্রেজার নিয়ে আসার আগ পর্যন্ত বালু মহলটিতে বালু উত্তোলন সম্পূর্ণ ভাবে বন্ধ ঘোষণা করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা