মরজালে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় শিশু নিহত
২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় বাসচাপায় মুনতাহা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন শিশুটির নানী মমতাজ বেগম (৫০)। রোববার বিকাল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুনতাহা রায়পুরা উপজেলার পিরিজকান্দী এলাকার প্রবাসী মো: মামুন মিয়ার মেয়ে। আহত বৃদ্ধা মমতাজ বেগম শিবপুর উপজেলার গাবতলী এলাকার মোশারফ হোসেনের স্ত্রী।
ভৈরব হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান, মরজাল বাসস্ট্যান্ড এর অদূরে শিবপুরের গাবতলী এলাকার বাসিন্দা নানী মমতাজ বেগম ভৈরব যাওয়ার জন্য নাতনী মুনতাহাকে সাথে নিয়ে মরজাল বাসস্ট্যান্ডে আসেন। তারা মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি বেপরোয়া গতির বাস তাদের চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে মুনতাহা ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন মমতাজ বেগম। স্থানীয়রা মমতাজ বেগমকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়।
ভৈরব হাইওয়ে থানার উপ পরিদর্শক মো: বাবুল মিয়া জানান, খবর পেয়ে অভিযুক্ত বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি