বাবার বয়স ৫৬, ছেলের বয়স ৭৫!
০১ অক্টোবর ২০২৪, ০৮:১৬ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২২ এএম
নিজস্ব প্রতিবেদক:
বাবার চেয়ে ১৯ বছর বেশি ছেলের বয়স। জাতীয় পরিচয়পত্রে বয়সে এমন ভুল হওয়ায় নানা জাতীয় পরিচয়পত্র ব্যবহারে বিড়ম্বনায় পড়তে হচ্ছে ছেলেকে। বয়সের এমন পার্থক্য দেখা গেছে নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের ৩ নং ওয়ার্ড এর বাসিন্দা মোঃ জালাল মিয়া ও তাঁর ছেলে মোঃ এনামুল হকের জাতীয় পরিচয়পত্রে।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, বাবা মোঃ জালাল মিয়ার জন্ম তারিখ ১৯৬৮ সালের ২ জানুয়ারি। ছেলে মোঃ এনামুল হকের জন্ম তারিখ ১৯৪৯ সালের ১ জানুয়ারি। সে হিসাবে বাবার বর্তমান বয়স ৫৬ বছর ৮ মাস ২৯ দিন, আর ছেলের বয়স ৭৫ বছর ৯ মাস। অর্থাৎ বাবার চেয়ে ১৯ বছর বেশি ছেলের বয়স।
এদিকে শুধু বয়সই নয়। জাতীয় পরিচয়পত্রে ছেলের বাবা ও মায়ের নামও ভুল লিপিবদ্ধ করা হয়েছে। যেখানে বাবার নাম মোঃ জালাল মিয়া এবং মায়ের নাম মোছাঃ রাজিয়া বেগম হওয়ার কথা সেখানে দেওয়া হয়েছে মোঃ জালাল উদ্দীন ও মোছাঃ রাজিয়া।
ছেলে মোঃ এনামুল হক জানান, তিনি লেখাপড়া জানেন না। তাঁর বর্তমান বয়স ৩৩ বছর। বয়সের এমন ব্যবধানের জন্য জাতীয় পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট করাসহ কোথাও কোনো কাজ করতে পারছেন না। জাতীয় পরিচয়পত্রে বাবার চেয়ে তাঁর বয়স বেশি থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে। পারিবারিক ও নিজের প্রয়োজনে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে পারছেন না তিনি।
বাবা মোঃ জালাল মিয়া বলেন, তার ছেলের আইডি কার্ড দিয়ে অনেক কাজই করতে পারছেন না। এটা ঠিক হওয়া খুবই দরকার। ঠিক করতে অনলাইনে আবেদন করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলো রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম বলেন, বাবার চেয়ে ছেলের বয়স বেশি হতে পারে না, এরকম হলে ছেলেটি নানা বিড়ম্বনায় পড়বে সেটাই স্বাভাবিক। এই ভুলটি হয়তবা অজ্ঞাতবশত হয়েছে। বয়স সংশোধন 'গ' ক্যাটাগরির আবেদন ঢাকা বিভাগীয় অফিস দেখে। তবে তদন্ত আমাদের কাছে আসবে, ছেলেটির বয়স সংশোধনে আমরা পূর্ণ সহযোগিতা করব।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি