আনুপাতিক নির্বাচনের নামে জটিলতা তৈরি মানে স্বাধীনতা বিরোধীদের মদদ দেয়া: রুহুল কবির রিজভী
১৭ অক্টোবর ২০২৪, ০৬:০৬ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
“আনুপাতিক হারে নির্বাচনের নামে জটিলতা তৈরি মানে, স্বাধীনতা বিরোধীদের মদদ দেয়া, আপনারা সুপরিকল্পিতভাবে কোন জটিলতা তৈরি করবেন না” অন্তবর্তী সরকারের প্রতি এমন আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডে "আমরা বিএনপি পরিবার" এর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানের আগে ও পরে তিনি ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন ও সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় রুহুল কবির রিজভী বলেন, আপনারা যে আনুপাতিক হারে নির্বাচনের কথা বলছেন , এটার জন্য আমাদের সমাজ এখন প্রস্তুত নয়। এ পদ্ধতি জটিলতা তৈরি করবে। কারও স্বার্থে এ জিনিসগুলো আপনারা নিয়ে আসবেন না। নেপালে এটা চালু করেছিল, এলোমেলো হয়ে গেছে। একটা নতুন পদ্ধতি তৈরি করতে হলে সমাজ এবং জনগণের আকাংখার মিল থাকতে হবে। সুশীল সমাজ এটার ওপর বক্তব্য রাখছেন, আর এটার ওপর ভিত্তি করে আপনারা যদি মনে করেন এটা সঠিক, তাহলে নির্বাচন ব্যবস্থা আরও ভেঙ্গে যাবে। এখন এই আনুপাতিকটা বুঝতেই চলে যাবে ৫-১০ বছর।
তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন ড. মোহাম্মদ ইউনুসের সরকারকে প্রত্যেকটা দল সমর্থন করেছে। এটা গণতন্ত্রকামী মানুষের সমর্থিত সরকার, আপনাদেরকে জনগণের অন্তরের ভাষাটা আগে বুঝতে হবে। পল্লী বিদ্যুতে স্বৈরাচারের ভূত আছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আগেও জানিয়েছি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং সরকার এটাতে কান দেয়নি। এখানে গত ১৫ বছরে সব তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারি আওয়ামী লীগের, যুবলীগের, শ্রমিক লীগের বাছাই করে ঢুকানো হয়েছে। তারা নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। একের পর এক বিদ্যু্ৎ কেন্দ্র কেন বন্ধ করা হচ্ছে, যারা জড়িত তাদের কেন ধরছেন না?
"আমরা বিএনপি" পরিবার সংগঠনের আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন, সদস্য সচিব মনজুর এলাহী, কেন্দ্রিয় বিএনপির তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুল।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি