মানব পাচার সচেতনতায় নরসিংদীতে "পুঁথিপাঠ"
২৭ অক্টোবর ২০২৪, ১১:৩৫ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মানব পাচার সচেতনতায় নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুঁথিপাঠ। শুক্রবার (২৫ অক্টোম্বর) সন্ধ্যায় রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের আশারামপুর গ্রামের এক বাগান বাড়িতে এই পুঁথিপাঠের আয়োজন করে রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) নামে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি গবেষণা প্রতিষ্ঠান ।সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে তাদের চলমান প্রকল্প "আশ্বাস : মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী এবং পুরুষদের জন্য " এর আওতায় এই পুঁথিপাঠের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রায়পুরা উপজেলা থেকে পাচারের শিকার একজন ব্যক্তির সত্য ঘটনা অবলম্বনে লিখিত একটি দীর্ঘ পুঁথি পাঠ করা হয়। উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রাজন মিয়া (ছদ্মনাম) ইতালি যাওয়ার জন্য দালালের কাছে টাকা জমা দেন। দালাল সেই টাকা নিয়ে তাকে লিবিয়ায় নিয়ে গিয়ে বন্দী করে রাখেন। এবং অমানসিক নির্যাতন করে এবং তার পরিবারের কাছে নির্যাতনের ভিডিও পাঠিয়ে দশ লাখ টাকা মুক্তিপন দাবি করে। মুক্তিপন পাঠানোর পর রাজন মিয়াকে ভুমধ্যসাগরে ভাসিয়ে দেয়া হয়। সাগরে ঢেউয়ের ধাক্কায় নৌকা ভেঙে যায়। ডুবে মরে যায় রাজন মিয়া সহ নৌকায় থাকা সবাই। এভাবেই এগোতে থাকে পুঁথির গল্প। অনুষ্ঠানে পুঁথি পাঠ করেন 'আশ্বাস' প্রকল্পের নরসিংদী জেলার প্রোগ্রাম অফিসার মোঃ মৃদুল খান।

পলাশতলী ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম বলেন, মানব পাচার এই উপজেলার জন্য অভিশাপের মতো। প্রচুর মানুষ আমাদের রায়পুরা উপজেলা থেকে বিদেশে যায়। অসাধু দালাল চক্র এর সুযোগ নিয়ে পাচারের মতো ভয়ঙ্কর কাজ করে যাচ্ছে। গ্রাম পর্যায়ে রামরুর এমন পুঁথিপাঠের মাধ্যমে মানুষকে সচেতন করার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এর প্রজেক্ট কোঅর্ডিনেটর অনিন্দ জ্যোতির্ময় বলেন নরসিংদী সারাদেশের মানব পাচারকারীদের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ হটস্পট। এই অঞ্চলের মানুষের মধ্যে পুঁথিপাঠ অত্যন্ত জনপ্রিয় সাংস্কৃতিক আয়োজন হিসেবে সুপিরিচিত। ফলে আমরা এই পুঁথিপাঠের মাধ্যমে একদম প্রান্তিক পর্যায়ে গিয়ে মানুষকে অভিবাসন এবং মানব পাচারের বিষয়ে সচেতন করতে উদ্যোগ গ্রহন করেছি।
ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রামরুর প্রোগ্রাম ডিরেক্টর মেরিনা সুলতানা, মিডিয়া ও কমিউনিকেশন অফিসার ফাবিহা ইদ্রিস, এখন টেলিভিশনের নরসিংদী প্রতিবেদক রাকিবুল ইসলাম, প্রথম আলো নরসিংদী বন্ধুসভার সাধারণ সম্পাদক জিনাত খান এবং স্কলাস্টিকা মডেল কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি