রায়পুরায় অবৈধভাবে বালু উত্তােলন: ১৯ লাখ টাকা জরিমানা, ড্রেজারসহ আটক ৩
৩০ অক্টোবর ২০২৪, ১২:১০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার চরমধুয়া ইউনিয়নের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি ড্রেজার জব্দসহ তিনজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় তিনজনকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার রাতে এ দন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালত।
এর আগে মঙ্গলবার বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ড্রেজার জব্দ ও তিনজনকে আটক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসানের নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়। পরে পৃথকভাবে এশিয়া ড্রেজার কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানাসহ রিয়াজুল নামে একজনকে এক মাসের কারাদন্ড, প্লাবন ড্রেজারকে ৭ লাখ টাকা জরিমানাসহ সাইফুল নামে একজনকে এক মাসের কারাদন্ড এবং রিয়া সুপার নামে অপর একটি ড্রেজারকে ৭ লাখ টাকা জরিমানাসহ মেহেদী নামে একজনকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম জানান, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া সীমান্তে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিল ড্রেজারগুলো। মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা