আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন চালুর দাবিতে মানববন্ধন
২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম
রায়পুরা প্রতিনিধি:
বন্ধ হয়ে যাওয়া নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন চালুর দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও যাত্রীরা। রোববার বেলা ১১ টায় উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশন প্লাটফর্মে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আমিরগঞ্জ ইউনিয়ন সমাজকল্যাণ ও উন্নয়ন সংগঠন নামে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
স্থানীয়রা জানান, আড়াই বছর আগে সিগন্যালের মটর চুরি হওয়ার পর লোকবল সংকটের অজুহাত দেখিয়ে স্টেশনটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। স্টেশনটি বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। স্টেশনটি পুণরায় দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেন যাত্রী ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ব্যবসা বাণিজ্য নির্ভর ঐতিহ্যবাহী আমিরগঞ্জ বাজার। প্রতিদিন আশেপাশের ৫টি ইউনিয়নের কয়েক হাজার যাত্রী ও পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম স্টেশনটি। দীর্ঘ আড়াই বছর আগে সিগন্যালের মটর চুরির পর লোকবল সংকটের অজুহাত দেখিয়ে স্টেশনটি বন্ধের ঘোষণা দিয়ে নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ট্রেন যাত্রীরা।
গত কয়েক মাসে স্টেশনটি পুণরায় চালুর দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত চিঠি দেন স্থানীয়রা। লিখিত দেয়ার পরও কাজ না হওয়ায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে বন্ধ স্টেশন খুলে দেয়ার আহ্বান জানানো হয় মানববন্ধনে। অন্যথায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথ বন্ধসহ কঠিন কর্মসূচি ঘোষণার হুশিয়ারী দেয়া হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি