রায়পুরায় দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নিহত ১
০৬ মে ২০২৫, ০২:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও উভয় পক্ষের অন্তত বেশ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম (১৭) উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত চান্দেরকান্দি ইউনিয়নের মেথিকান্দা এলাকার রবিউল্লাহ ছেলে রাহাত (২২)। তাকে উন্নয়ন চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়াও আহত অন্যান্যদের সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ দফায় দফায় হামলা মামলা চলে।
মঙ্গলবার ভোরে উভয় পক্ষের লোকজন দেশিয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় প্রতিপক্ষের হামলায় সাইফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। এছাড়াও হামলায় আহত রাহাত নামের একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তারা উভয়েই রুবেলের সমর্থক। পুলিশী গ্রেপ্তার এড়াতে উভয় পক্ষের আহতরা গোপনে বিভিন্ন হাসপাতালের চিকিৎসা নেন।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে হামলার ঘটনা ঘটে। এতে ধালাল অস্ত্রের আঘাতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা