হাসনাবাদ বাজারে নকল কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
০১ জুলাই ২০২৫, ০৬:০৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় কৃষি অনুখাদ্য ও নকল কীটনাশক বিক্রির অভিযোগে মাসুদ রানা নামের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দুই লক্ষাধিক টাকার অননুমোদিত মালামাল জব্দ করে তা বিনষ্ট করা হয়। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলার হাসনাবাদ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এবং রায়পুরা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, গোপন তথ্যের ভিত্তিতে হাসনাবাদ বাজারে গিয়ে ব্যবসায়ী মাসুদ রানার দোকানে কৃষি উপকরণের অনুমোদনহীন কীটনাশক ও অনুখাদ্য মজুত এবং বিক্রির প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার আইন ও কৃষি উপকরণ সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮ ধারায় তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
চাষিদের ক্ষতির ঝুঁকি বাড়ায় এমন নকল ও অনুমোদনহীন কৃষি পণ্য বিক্রি কঠোরভাবে দমন করাসহ কৃষিতে টেকসই উৎপাদন নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, কৃষিতে ব্যবহৃত অননুমোদিত উপকরণ চাষিদের ফসলের ক্ষতি এবং পরিবেশে বিরূপ প্রভাব ফেলে। এ বিষয়ে স্থানীয় কৃষকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে কৃষি বিভাগের পক্ষ হতে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা