আমিরগঞ্জ ইউপি কার্যালয়ে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
০২ জুলাই ২০২৫, ০৭:৩০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে শাহীন মিয়া (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (০২ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত শাহীন উপজেলার মির্জানগর ইউনিয়নের মেঝেরকান্দি গ্রামের খালেক মিয়ার ছেলে ও হাসনাবাদ বাজারের স্যানিটারি ব্যবসায়ী। অভিযুক্ত হামলাকারী শামীম (৪০) একই উপজেলার হাসনাবাদ গ্রামের জালু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহীন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স নিতে ইউনিয়ন পরিষদে আসেন। এসময় সেখানে অবস্থানরত শামীম কোনো ধরনের পূর্ব বিরোধ ছাড়াই তার হাতে থাকা ধারালো দা দিয়ে শাহীনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন। পরে অভিযুক্তকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানান, শামীম একজন মাদকাসক্ত ও বিকারগ্রস্ত ব্যক্তি। তিনি দীর্ঘদিন যাবৎ আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের বারান্দায় অবস্থান করে আসছেন। এর আগেও তিনি একাধিক ব্যক্তির ওপর হামলা চালিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, অভিযুক্তকে আটক করে পুলিশ ফাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আদালতে পাঠানো হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি