রায়পুরায় মাদকবিরোধী অভিযানে নারীসহ দুইজনের কারাদণ্ড
২৬ আগস্ট ২০২৫, ০৫:২০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১২ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী অভিযানে এক নারী মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পৌর রাজনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. মাসুদ রানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মোফাজ্জল হোসেন ও তার টিম তাকে সহায়তা করেন।
নির্বাহী হাকিম মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সময় কালা মিয়া (৪০) নামের এক মাদকসেবিকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এছাড়া রুশানা (৬০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।
এ সময় কালা মিয়াকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রুশানাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে সাজা পরোয়ানা মূলে তাদের জেলহাজতে পাঠানো হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি