রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাত ভাইয়েরা
০১ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচাতো ভাইয়েরা। এই ঘটনায় নিহত হুরুন আলী ওরফে হোরা মিয়ার স্ত্রী মনিরা বেগমও আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে হুরুন আলী ওরফে হোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০)। তারা পেশায় রাজমিস্ত্রী ও মিশুক চালক।
নিহতের পরিবারের সদস্যরা জানান, হোরা মিয়া ও শাকিলের বাবা আবু তাহের ২০ বছর আগে তাদের চাচা আব্দুল আউয়ালের কাছ থেকে ১৭ শত টাকা ধার নেয়। সেই প্রেক্ষিতে আউয়াল তার ছেলে শিপন মিয়া ও রিপন মিয়া আবু তাহেরের ভিটা থেকে অর্ধ শতাংশ বাড়ির জমি দাবী করে আসছিল। সম্প্রতি বেশ কয়েকটা সালিশ বৈঠক হলে সমাজপতিরা আবু তাহেরের পক্ষেই রায় দেন।
এ বিরোধের জেরে শনিবার প্রবাস ফেরত রিপন ও শিপনরা জমি দখল করতে যায়। এসময় বাধা দিলে দেশিয় আস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায় রিপন ও শিপনসহ তার বোন জামাই ও অন্যান্যরা। এসময় ধারাল অস্ত্রের আঘাতে হোরা মিয়া, শাকিল মিয়া ও হোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই ভাইকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার মেনহাজুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, আমাদের হাসপাতালে আনা দুইজনকে মৃত অবস্থায় পেয়েছি। একজন অল্প আহত হওয়ায় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে এবং দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি