নিলক্ষায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে প্রবাসী নিহত, গুলিবিদ্ধসহ আহত ১০
০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরার চরাঞ্চল নিলক্ষায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মামুন মিয়া নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০জন গুলিবিদ্ধসহ আহত হয়। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নিলক্ষার দড়িগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মামুন মিয়া (২৫) একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি কুয়েত প্রবাসী ছিলেন। ১৫ দিন আগে তিনি ছুটিতে দেশে ফিরেন।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রয়াত শহিদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার সকালে স্থানীয় বাজারে ফেলু মিয়ার মেয়ের জামাতা কুয়েত ফেরত (নিহত মামুন মিয়ার) সাথে বাকবিতন্ডায় জড়ান প্রতিপক্ষের লোকজন। বাকবিতন্ডার এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি ও হামলার ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে মামুনসহ কয়েকজন আহত হয়। পরে আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।
নিহত মামুনের পিতা আউয়াল মিয়াকে (৫৫) এবং পরশ মিয়া (২৫) নামে আরও একজনকে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একজন নিহত হয়েছে শুনেছি, পুরোপুরি তথ্য সংগ্রহ করে বিস্তারিত জানানো হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও