রায়পুরায় অধ্যক্ষকে স্বপদে বহালের দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর শাখাওয়াত হোসেন মিয়াকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বপদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে। এ সময় সংবাদ সংগ্রহে গেলে স্থানীয় কয়েকজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও অসৌজন্যমূলক আচরণের ঘটনাও ঘটে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠানটির প্রধান ফটকে আয়োজিত মানববন্ধনে এলাকার নাগরিক সমাজ, অভিভাবক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজকদের অভিযোগ, আদিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদল মিয়া ও তার অনুসারীরা মানববন্ধনে বাধা দেন।
এর আগে বিদ্যালয় মাঠে কর্মসূচি পালনের চেষ্টা করলে নারীদের উদ্দেশে অশালীন মন্তব্য করে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নূর শাখাওয়াত হোসেন মিয়া অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত জুলাইয়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। তবে আদালতে এসব অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে স্বপদে বহালের নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করেন বক্তারা। তবুও তিনি এখনো দায়িত্ব পালনে বাধার মুখে রয়েছেন বলে অভিযোগ করা হয়।
কলেজের প্রাক্তন শিক্ষার্থী তাহমিনা রেজা মৌসুমী বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে মিছিল-স্লোগান করিয়ে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। প্রতিষ্ঠানের অভ্যন্তরে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন। আরেক প্রাক্তন শিক্ষার্থী নুরজাহান খানম ইতি বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে টেকেনি। তিনি দাবি করেন, অধ্যক্ষের দায়িত্বকালীন সময়ে প্রতিষ্ঠানের ফলাফল প্রায় ৯৯ শতাংশ ছিল, যা বর্তমানে উল্লেখযোগ্যভাবে কমেছে।
মানববন্ধন চলাকালে হামলা ও ব্যানার ছিনিয়ে নেওয়ার অভিযোগের পাশাপাশি সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণে বাধা দেওয়া হয় বলে উপস্থিত সাংবাদিকরা জানান। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
খবর পেয়ে রায়পুরা থানার আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। রায়পুরা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মানববন্ধন আয়োজকরা রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে জানতে আদিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদল মিয়াকে ফোন করা হলে তিনি ধরেননি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও