রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম
২৬ মার্চ ২০২৬, ০৬:২৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদকসেবী ও তাদের সহযোগীদের অতর্কিত হামলায় মো: নাহিদ হাসান (২৩) নামে মসজিদের এক ইমাম গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় ইমামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নাহিদ হাসান ওই এলাকার জাকির হোসেন এর ছেলে ও সিরাজনগর নামাপাড়া পাঞ্জেগানা জামে মসজিদের ইমাম।
আহত ইমামের বাবা জাকির হোসেন ও তার বোন শান্তা আক্তার জানান, দীর্ঘদিন যাবত এলাকায় কয়েকজন বখাটে মাদক সেবন করে আসছিল। এসব মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন স্থানীয় মসজিদের ইমাম নাহিদ হাসান। বৃহস্পতিবার সকালে বোনের মেয়েকে নিয়ে ওষুধ কেনার জন্য বাজারে যাওয়ার পথে কয়েকজন মাদকাসক্ত যুবক ছুরি, চাপাতি, চেইন সহ অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে জাকির হোসেনকে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় সুলাইমান, সিয়াম, প্রান্ত, সাগর, মারুফ, সোহান সহ ১০/১২ জনের ওপর অভিযোগ তুলেছেন স্বজনরা। ঘটনার ব্যাপারে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ মুঠোফোনে বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ আসার আগেই আমরা প্রাথমিকভাবে কয়েকজনের নাম পেয়েছি, তাদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও