রায়পুরায় অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন মা

২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ এএম


রায়পুরায় অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন মা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরা উপজেলায় রায়হান মিয়া নামে এক মাদকাসক্ত ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তাকে প্রশাসনের কাছে তুলে দিয়েছেন তার মা। আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমান আদালত তাকে ৮ মাসের কারাদণ্ড দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত রায়হান মিয়া (২৫) উপজেলার চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের মৃত জামির মিয়ার ছেলে।

রায়হানের মা জানান, মাদকের টাকা না পেয়ে পরিবারের সদস্যদের অত্যচার ও মারধর শুরু করে সে। অনেক বুঝিয়েও কোনো লাভ হচ্ছিল না। বরং দিন দিন নেশার মাত্রা বেড়ে যায়। তার অত্যাচার সহ্য করতে না পেরে এক পর্যায়ে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। পরে প্রশাসন বিষয়টি আমলে নেয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা  বলেন, পরিবারের অভিযোগে শনিবার রায়হানকে আটক করা হয়। মাদক সেবনের সময় তার কাছে মাদকও পাওয়া যায়। এরপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরিবারের এমন উদ্যোগ প্রশংসনীয়। ছেলেটিকে আইনি প্রক্রিয়ার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থাও করার চেষ্টা করবো আমরা।

মাদকের বিরুদ্ধে লড়াইয়ে পরিবার ও সমাজের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেন এলাকাবাসী।

 



এই বিভাগের আরও